কুমিল্লার দেবিদ্বারে পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার
( ২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে দেবিদ্বার উপজেলা ও পৌর জামায়াতের
উদ্যাগে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ দেবিদ্বার কেন্দ্রীয়
মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে দলটির
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এসময় তারা মাহে রমযানের তাৎপর্য
তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সমাজে নৈতিকতা
প্রতিষ্ঠার আহ্বান জানান।
দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক
শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা
উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম
শহীদ।
পৌর জামায়াতের সেক্রেটারী মো. ফেরদৌস আহমেদের সঞ্চালনায় সমাবেশে
বক্তারা বলেন, রমযান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। তাঁরা
সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে রমযানের শিক্ষা কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক ও
কল্যাণমুখী সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। তারা আরও বলেন, রমজানে রোজাদারদের কষ্ট
লাঘবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য কমিয়ে কালোবাজারি, মজুতদারি ও
সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল
থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সাধারণ
মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের প্রতি আহবান জানান তাঁরা।
র্যালি
ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক রহুল
আমীন, সহকারি সেক্রেটারী মো. শরিফুল ইসলাম সরকার, পৌর জামায়াতের সেক্রেটারী
মাও. অলি উল্লাহ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি মো. পারভেজ সরকার
প্রমুখ। র্যালি ও সমাবেশ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
