বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
চান্দিনায় ফসলী জমি থেকে অবাধে মাটি কাটার ভেকুর মালামাল জব্দ
ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৯ এএম আপডেট: ০৪.০২.২০২৫ ১:৫৬ এএম |



  চান্দিনায় ফসলী জমি থেকে অবাধে মাটি কাটার ভেকুর মালামাল জব্দ কুমিল্লার চান্দিনায় কৃষি জমি থেকে অবৈধভাবে অবাধে  এক্সেভেটর (ভেকু) দিয়ে মাটির মহোৎসব চলছে। প্রতিদিন উপজেলা জুড়ে বিভিন্ন স্থানে একের পর এক ফসলী মাঠ বিলীন হয়ে যাচ্ছে। ফসলী জমি রক্ষায় অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ ভাবে ফসলী মাঠে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে জরিমানাসহ ভেকুর ব্যাটারী জব্দ করে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর গ্রামের কৃষি মাঠে ওই অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। 
এসময় ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় কৃষি জমির মাটি কাটার দায়ে ওই ইউনিয়নের মাইজখার গ্রামের আব্দুল গণির ছেলে আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা ও একই গ্রামের শরাফত আলী মৈশানের ছেলে রফিকুল ইসলাম মৈশানকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি ও মালিকানাধীন কৃষি জমিতে ভেকু মেশিন লাগিয়ে গভীর গর্ত করে মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছে।
স্থানীয়রা তাদেরকে বাধা দিলেও প্রভাবশালীরা তাদের বাধা উপেক্ষা করে মাটি কাটা অব্যাহত রাখে। পরে খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে  জরিমানা করেন। এ সময় ভেকুর মালিক ও চালককে না পেয়ে ভেকুর ব্যাটারি ও মালামাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। 
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন- এই ভাবে কৃষি জমি থেকে অনুমতি ব্যতীত মাটি কাটার সুযোগ নেই। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২