রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
বাসি খাবার বিক্রির অভিযোগ-
কুমিল্লায় দুই হোটেল ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ২০.০১.২০২৫ ২:২৬ এএম |

কুমিল্লায় দুই হোটেল ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক।। অস্বাস্থ্যকর ও বাসি মুখরোচক খাবার বিক্রির অভিযোগে কুমিল্লার শাসনগাছা ও রেলস্টেশন এলাকায় দুই হোটেল ব্যবসায়ীকে ৬০ হাজার জরিমানা করেছে টাস্কফোর্স। রবিবার বিকেলে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, কুমিল্লার শাসনগাছা এবং রেলস্টেশন মোড় এলাকায় অস্বাস্থ্যক অর্থাৎ বাসি গ্রিল, চিকেন চাপ, চিকেন মাসালা সংরক্ষণ ও পরিবেশন করায় ভাই ভাই কাবাব হাউস এবং আপ্যায়ন হোটেল ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি থেকে সরে আসার জন্য সতর্ক করা হয়।
কুমিল্লার জেলার টাস্কফোর্স অভিযানে ভোক্তা অধিদপ্তর ছাড়াও অভিযানে সহযোগিতায় ছিলেন, ছাত্র প্রতিনিধি হানজালা ইকরাম এবং পুলিশ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২