বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২
নাঙ্গলকোটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বারী উদ্দিন আহমেদ বাবর
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১:২৩ এএম |


তারুণ্যের উৎস উদযাপন উপলক্ষে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমানের  সভাপতিত্বে বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিকুটিয়া ইসহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা।
উপজেলা পর্যায়ে বিজয়ী হন বিতর্কের পক্ষের দল বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেগম জামিলার বিতার্কিকগণ ছিলেন তাসনিম তারাননুম, নওশিন রিজোয়ানা, ফয়জুন্নেছা সেতু। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচন হন বিতর্কের পক্ষের দলনেতা তাসনিম তারান্নুম।
অনুষ্ঠানে বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার ও নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
সারা দেশে ভূমিকম্প অনুভূত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২