শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
মাওলানা আব্দুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রদীপ মজুমদার
প্রকাশ: রোববার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১:১০ এএম আপডেট: ১৯.০১.২০২৫ ২:১৫ এএম |


 মাওলানা আব্দুল করিম ফাউন্ডেশনের  উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
কুমিল্লার লালমাই উপজেলার উৎসব পদুয়ায় মাওলানা আবদুল করিম ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ১৮ জানুয়ারি সকালে পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান।
ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভের উদ্দেশ্যে গঠিত সামাজিক সংগঠনটি এলাকায় দ্বীনি শিক্ষা প্রসারে মেধা বিকাশে ভূমিকা রাখতে চায়।
বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রেক্স ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো : কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো: হুজ্জাতুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক এড. মো: বেলাল হোসেনের সার্বিক তত্বাবধানে ও এড. আরিফুর রহমান শাহীন এবং মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো: আবদুল কাদের, ফয়েজগঞ্জ ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মহিব উল্যাহ, অধ্যক্ষ আবদুল কাইয়ুম, অধ্যাপক মাওলানা আবদুল কাহ্হার, প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় মো: মাজহারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির শরীফ, রুবেল হোসেন, রবিউল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব মো : কোরবান আলী বলেন, আপনারা জানেন দুই মেয়ে হারিয়ে আমি মানুষিক ভাবে বিপর্যস্ত, আজ এসেছি দোয়া নিতে। আপনারা আমার জন্য আমার মেয়েদের জন্য দোয়া করবেন। এই ফাউন্ডেশনের মরহুম মাওলানা আব্দুল করিম ফয়েজগঞ্জ মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। ভালো মানুষ, দ্বীনি শিক্ষা প্রসারে তিনি কাজ করেছেন। তিনি আরও বলেন, গতানুগতিক অনুষ্ঠান না করে একটু ব্যতিক্রম কিছু করতে হবে। বহু সংগঠন সৃষ্টি হয় কদিন পর তা হারিয়ে যায় সেরকম যেন না হয়। অপচয় না করে গঠনমূলক কিছু করে শিক্ষা প্রসারে ভূমিকা রাখার পরামর্শ দেন।

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
কুমিল্লার নোয়াপাড়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২