শুক্রবার ৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় অস্বাভাবিক হারে বাড়ছে ধর্ষণ চেষ্টার ঘটনা
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:৪৪ এএম আপডেট: ০৩.০৭.২০২৬ ১:৫২ এএম |




 ব্রাহ্মণপাড়ায় অস্বাভাবিক হারে বাড়ছে ধর্ষণ চেষ্টার ঘটনাব্রাহ্মণপাড়া সংবাদদাতা:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অসাভাবিক হারে বাড়ছে ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার মত ঘটনা৷ এ ঘটনাকে মাদকের কুফল এবং সামাজিক অবক্ষয়ের কারন বলে মনে করেন সমাজের সচেতন মহল৷ গত এক মাসে ব্রাহ্মণপাড়া উপজেলায় অন্তত ৬ টি ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার মত ঘটনা ঘটেছে৷ এর মধ্যে উপজেলার গোপাল নগরে শিশু ধর্ষণও হত্যা চেষ্টার ঘটনা ঘটে৷ বর্তমানে অভিযোক্ত ব্যাক্তি জেলহাজকে রয়েছে, চান্দলায় কলেজ ছাত্র কতৃক ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বিষয়টি পরে সামাজিক ভাবে সমাদান করা হয়েছে৷ ৩০ জুন ব্রাহ্মণপাড়া সদর এলাকার ব্রাহ্মণপাড়া পূর্ব পাড়া গ্রামে ভাড়া বাসায় ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে এক নির্মান শ্রমিকের বিরুদ্ধে৷ একই দিনে শিশুর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন৷ থানা পুলিশ অভিযোক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে৷ ১ জুলাই উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ গ্রামে সৎ বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বামীর নামে থানায় লিখিত অভিযোগ করেন স্ত্রী৷ এ মামলায় অভিযোক্ত সৎ বাবাকে আটক করে থানা পুলিশ৷ এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, সামাজিক অবক্ষয়ের কারন, পারিবারিক শিক্ষার অভাবে এবং মাদকের ভয়াবহ প্রভাবে এ ঘটনা গুলো ঘটছে৷ আমরা চাই ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা সংক্রান্ত আইনে তাদের কঠোর বিচার করা হোক৷ এরা সমাজ ও দেশের শত্রু৷ ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির বলেন, ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মত ঘটনা গুলোর জন্য মূলত পরিবার ও পারিবারিক শিক্ষার কারনে হয়ে থাকে৷ আমরা ধর্মীয় বিশ্বাস থেকে দুরে সরে যাচ্ছি৷ ইউরোপ, আমেরিকার মত রাষ্ট্র গুলোতে ধর্মীয় বিশ্বাস কম থাকলেও পারিবারিক শিক্ষার কারনে সেখানে এ ঘটনা গুলো তুলনামূলত কম৷ তাই আসুন সবার সন্তানদের পারিবারিক ভাবে সচেতন করি৷ ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মত ঘটনা জরিতদের সর্বউচ্চ শাস্থি চাই৷ সম্প্রতি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মত ঘটনা বৃদ্ধি পাওয়ার কারন জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন বলেন, ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মত ঘটনা গুলোর মূলত কারন বের করা কঠিন৷ এখানে প্রতিটা ঘটনার আলাদা আলাদা বিবরণ থাকে৷ এ ঘটনা গুলোর সাথে যারা জরিত তারা সময় সুযোগ নিজেদের মত করে কাজে লাগায়৷ সচেতনতা,পারিবারিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধই পারে এ সামাজিক ব্যাধি থেকে সমাজ কে রক্ষা করতে৷ একাধিক স্কুল কলেজের শিক্ষার্থী মনে করেন এটি আসলে ব্যাক্তি নিজের নোংরা মানসিকতার প্রকাশ৷ একজন সামাজিক ভাবে চলাফেরা করা মানুষ কোন দিন ধর্ষন বা ধর্ষন চেষ্টার মত ঘটনায় জরিত হতে পারে না৷ তাই আসুন সবাই মিলে সতেচন হই৷ একমাত্র পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতাই পারে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মত সমাজিক সমস্যার সমাধান দিতে৷
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ জন
সারা দেশের ন্যায় কুমিল্লায়ও নজরুল বর্ষের উদ্বোধন করেছেনপ্রধানমন্ত্রী
মহাসড়কে মিলল গহবধূর লাশ, হত্যার অভিযোগ স্বজনদের
হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন তরুণী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
স্বপ্নের জাপান থেকে ফিরল শুধু মৃত্যুর খবর
জুলাই ধ্বংসের শুরু হলো যেভাবে-
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২