ব্রাহ্মণপাড়া
সংবাদদাতা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ
সেবক লায়ন মোস্তফা কামাল৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা
কতৃক নোটিসে ১ জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন৷ এর আগে লায়ন মোস্তফা কামাল
ঐতিহ্যবাহী শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতির দায়িত্বে
ছিলেন৷ এ বিষয়ে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ
মমিনুল হক ভূইয়া জানান,শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে
পুনরায় সভাপতি হিসাবে মনোনীত হওয়ায় জনাব লায়ন মোস্তফা কামাল-কে আন্তরিক
শুভেচ্ছা ও অভিনন্দন৷ পাশাপাশি এডহক কমিটিতে মনোনীত সদস্যদের প্রতি আন্তরিক
শুভেচ্ছাসহ অভিনন্দন রইলো। এ এডহক কমিটি গঠনে গ্রামের যে সকল গণ্যমান্য
ব্যক্তিবর্গ আমাকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেছেন তাদের
সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ বিষয়ে শিদলাই আশরাফ
মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি লায়ন মোস্তফা কামাল
জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শিদলাই আশরাফ মাধ্যমিক
বিদ্যালয় একটি সুনামধন্য মাধ্যমিক বিদ্যালয়৷ প্রতিবছর শিক্ষা ও সাংস্কৃতিক
অঙ্গনে বিদ্যালয়টি উপজেলা ও জেলা পর্যায়ে চমক দেখাচ্ছেন৷ সকলের সহযোগিতায়
আগামীতে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় আরো সমানে এগিয়ে যাবে ইনশাআল্লাহ৷
