শুক্রবার ৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩
৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ১
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:৪৪ এএম আপডেট: ০৩.০৭.২০২৬ ১:৫২ এএম |



 ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায়  গ্রেপ্তার ১ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. জলিল (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১ জুলাই) রাতে উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (২ জুলাই) ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সৎ পিতাকে গ্রেফতার করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ১ জুলাই রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ভুক্তভোগীর মা রাতের খাবার শেষে নিজের শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। মায়ের অজান্তেই শিশুটি পড়ার টেবিল থেকে উঠে ঘরের মধ্যবর্তী কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর, রাত সাড়ে ৯টার দিকে ঘরের ভেতর ধস্তাধস্তি ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেয়ে মায়ের ঘুম ভেঙে যায়। তিনি দ্রুত মধ্যবর্তী কক্ষে গিয়ে দেখতে পান, অভিযুক্ত মো. জলিল (শিশুটির বর্তমান পিতা) শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে। মায়ের উপস্থিতিতে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত ব্যক্তি পিছু হটে।
পরবর্তীতে আজ (২ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর মা বকুল আক্তার (৩৩) নিজে থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার জমা দেন। থানা পুলিশ অভিযোগটিকে মামলা হিসেবে রুজু করে এবং দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "অভিযোগ পাওয়ার পরপরই আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মামলা রুজু করার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামী মো. জলিলকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের জবানবন্দি ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুদের ওপর এমন যেকোনো ধরনের নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।"
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ জন
সারা দেশের ন্যায় কুমিল্লায়ও নজরুল বর্ষের উদ্বোধন করেছেনপ্রধানমন্ত্রী
মহাসড়কে মিলল গহবধূর লাশ, হত্যার অভিযোগ স্বজনদের
হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন তরুণী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
স্বপ্নের জাপান থেকে ফিরল শুধু মৃত্যুর খবর
জুলাই ধ্বংসের শুরু হলো যেভাবে-
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২