নিজস্ব
প্রতিবেদক: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে কুমিল্লা সিটি
কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম
অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২ জুলাই ২০২৬ নগরীর ৯ ও ১০ নম্বর
ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা
হয়েছে।
কুসিক সূত্রে জানা যায়, ৯ নম্বর ওয়ার্ডে বাগিচাগাঁও ভূতের গলির
উভয় পাশ, ফায়ার সার্ভিস রোডের পশ্চিম পাশ হয়ে ফায়ার সার্ভিস এলাকা, আইডিয়াল
কলেজ রোডের দুই পাশ, ডায়াবেটিস হাসপাতালের সামনের মার্কেট থেকে মেইন রোড
হয়ে ফায়ার সার্ভিসের পুকুরপাড় পর্যন্ত এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত
হয়। এছাড়া স্টেশন রোডের পূর্ব পাশ, গাজী বাড়ি, ধর্মপুর পূর্ব চৌমুহনী, ইকরা
স্কুল, এনএসআই অফিস, অশোকতলা চৌমুহনী এবং নতুন চৌধুরীপাড়া কবরস্থান
এলাকায়ও ওষুধ ছিটানো হয়।
১০ নম্বর ওয়ার্ডে অতীন্দ্র মোহন রায় সড়কের উভয়
পাশ, ধীরেন্দ্র নাথ দত্ত সড়কের দুই পাশ, পার্কের দক্ষিণ গেট, চেয়ারম্যান
গলি, নিরাময় হাসপাতাল গলির উভয় পাশ, ঝাউতলা মুন হাসপাতালের সামনের সড়ক,
ওয়াপদা রোডের দুই পাশ হয়ে পানি ভবনের সামনে পর্যন্ত এলাকায় অভিযান পরিচালিত
হয়। পাশাপাশি বাদুরতলা রোডের উত্তর পাশ এবং শিশু মঙ্গল রোডের উভয় পাশেও
মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এ ছাড়া নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন
স্থাপনার মধ্যে তোয়া হাউজিং, ম্যাজিস্ট্রেট কলোনি, আনসার গার্ডেন, কুমিল্লা
সিটি কর্পোরেশনের প্রশাসকের বাসভবন, সাবেক পৌর প্রশাসকের বাসভবন,
ডিগাম্বরীতলা গুপ্ত জগন্নাথ মন্দির এবং অশোকতলা প্রিন্স রোড এলাকায়ও
বিশেষভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কুমিল্লা সিটি
কর্পোরেশন জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় নিয়মিত মশক
নিধনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসীকে
বাসাবাড়ি, ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং আশপাশে কোথাও যাতে পরিষ্কার
পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
কুসিকের
পক্ষ থেকে আরও জানানো হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরীর প্রতিটি ওয়ার্ডে
ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালিত হবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায়
প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
