প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ০১.০৭.২০২৬ ২:০৬ এএম |
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা ক্লাব স্নুকার টিম চ্যাম্পিয়নশিপের সমাপনী ও বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে
ক্লাবের বিলিয়ার্ড রুমে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে
দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন
কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল এবং ক্রীড়া সম্পাদক
জহিরুল হক ঝেন্টু।
টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন
করে চ্যাম্পিয়ন হয়েছেন সাইফুল ইসলাম, পঙ্কজ কুমার সাহা ও আবুল কাশেম হৃদয়ের
দল। চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ব্যক্তিগত
ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায়
রানার্স-আপ হয়েছে মাহির শাহরিয়ার, আতিকুর রহমান আব্বাসী ও জহিরুল হক
রিপনের দল। তাদের হাতে রানার্স-আপ ট্রফি ও ব্যক্তিগত ট্রফি তুলে দেওয়া হয়।
এছাড়াও পুরো টুর্নামেন্টে চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে বেস্ট ব্রেক এর
বিশেষ পুরস্কার ক্রেস্ট লাভ করেন মাহির শাহরিয়ার।
পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে কুমিল্লা ক্লাবের কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সাধারণ
সদস্য ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।