চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার
(৩০ জুন) সন্ধ্যায় সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের আলিমনগর ঘাট এলাকায়
থেকে প্রায় চার ঘণ্টার অভিযানের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তারা
হলো, সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজীপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬)
এবং ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনই
সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয়রা জানান,
দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নামে। একপর্যায়ে তীব্র স্রোতে তলিয়ে যায়
রিফাত ও রাসেল। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার
সার্ভিসকে খবর দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) একরামুল হোসাইন জানান, ‘পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ
উদ্ধার করা হয়েছে।’
