বুধবার ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩
সাংবাদিক আবদুর রহমানের পিতার ইন্তেকাল,দাফন সম্পন্ন
মোঃ হুমায়ুন কবির মানিক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:২৩ এএম |


কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও (ফুলপুকুরিয়া) গ্রামের বাসিন্দা দৈনিক প্রথম আলো পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমানের পিতা আলী আকবর (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী....রাজিউন)। 
মঙ্গলবার (৩০জুন)সকাল ৯টায় মনোহরগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। 
তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
মঙ্গলবার বাদ এশা মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরানসহ কুমিল্লা ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  
সাংবাদিক আবদুর রহমানের পিতার ইন্তেকালে কুমিল্লা ও মনোহরগঞ্জ উপজেলা প্রেসক্লাব,সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। 
এসময় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।পরে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
সিন্ডিকেটের সিদ্ধান্ত: ১১ জুলাই ‘কুবিপ্রতিরোধ দিবস’
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
চান্দিনায় তিন গ্রামের শতাধিক শিশুর প্রাথমিক শিক্ষা ব্যাহত
কুমিল্লায় মাদক ব্যবসায়ীদের হাতে স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরো তিনজন আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২