রোববার ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩
সরকারি চাকরির সুপারিশ পেলেও যোগদান হলো না সাইদুল ইসলামের
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:২২ এএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১:৫০ এএম |



 সরকারি চাকরির  সুপারিশ পেলেও  যোগদান হলো না সাইদুল ইসলামেরনিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়ার আনন্দের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা সাইদুল ইসলাম। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, শুক্রবার  দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি মারা যান। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা-এ বিষয়ে প্রকৃত তথ্য পাওয়া যায়নি।
সাইদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। দীর্ঘ সময় ধরে সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তিনি। চাকরির বয়সসীমাও প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছিল। অবশেষে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বহু বছরের প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত সরকারি চাকরির সুসংবাদ পেলেও সেই চাকরিতে যোগদান কিংবা পরিবারকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন পূরণের সুযোগ আর হলো না তাঁর।
সাইদুল ইসলামের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তাঁর সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত অনেকে। তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
মহাসড়কের চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২