সিসিএন
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ফল ২০২৬’ সেমিস্টারের দ্বিতীয় ধাপের
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোয়ালিটি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং
যোগ্য ও মেধাবী শিক্ষার্থী বাছাইয়ের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে
বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে স্প্রিং ২০২৬ সেমিস্টারে শুধুমাত্র আইন
বিষয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হলেও, এই সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয়ের
সকল বিভাগ ও বিষয়ে ভর্তি পরীক্ষা চালুর মাধ্যমে এক নতুন মেধা যাচাই
প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৬ মে প্রথম ধাপের ভর্তি
পরীক্ষা গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৭ জুন শনিবার সকাল ১০টা থেকে
১১টা পর্যন্ত কোটবাড়ি এলাকায় অবস্থিত সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয়টির নিজস্ব
নান্দনিক ক্যাম্পাসের একাডেমিক ভবনে দ্বিতীয় ধাপের ওই পরীক্ষা গ্রহণ করা
হয়। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক ও কর্মকর্তাদের কঠোর তত্ত্বাবধানে
সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
