রোববার ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লার রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুকে ৬ ঘন্টা পর ফিরে পেলো পাকিস্তানি পরিবার
জহির শান্ত
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫৩ এএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১:৫০ এএম |





 কুমিল্লার রেস্টুরেন্টে ফেলে  যাওয়া শিশুকে ৬ ঘন্টা পর ফিরে  পেলো পাকিস্তানি পরিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় সকালে নাশতা করার পর ভুলে শিশুসন্তান ফেলে চলে যায় বাংলাদেশে বেড়াতে আসা পাকিস্তানি একটি পরিবার। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় ঘটা এ ঘটনার প্রায় ৬ ঘন্টা পর চট্টগ্রাম থেকে ফিরে এসে ওই শিশুকে নিয়ে যান পরিবারের সদস্যরা।
ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয় এ ঘটনা। প্রশ্ন উঠে পরিবারটির সচেতনতা নিয়েও।
বিষয়টি নিশ্চিত করে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বিদেশি ওই পরিবারের সদস্যরা আমাদের রেস্টুরেন্টে নাশতা করতে আসেন। ঘন্টাখানিক পর তারা যখন সেখান থেকে চলে যান তখন একটি বাচ্চাকে আমরা একা একা দেখতে পাই। কিন্তু সে কোনো কথা বলে না, নামও বলতে পারে না। তখন বুঝতে পারি ওই পরিবারটি ভুলে তাকে ফেলে চলে যায়। তাৎক্ষণিক আমরা বিষয়টি সদর দক্ষিণ মডেল থানায় অবহিত করি।
এ ঘটনায় রেস্টুরেন্টের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদেশি পরিবারটি প্রায় ১৫ জন সদস্য নিয়ে দুটি গাড়িতে করে এসে জাইতুন রেস্তোরাঁয় বসে নাশতা করছেন। এ সময় তারা গল্প-আড্ডায় মেতে ছিলেন। যাওয়ার সময় ভুলক্রমে বাচ্চাটিকে রেস্টুরেন্টের ভেতরে ফেলেই চলে যায় পরিবারটি।
বিষয়টি নিয়ে বেলা আড়াইটায় পুনরায় লুৎফুর রহমান রিপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের এখানে নাশতা করে ওই পরিবারটি চট্টগ্রাম পর্যন্ত চলে গিয়েছিলো। তারা যে দু’টি গাড়িতে এসেছে তার একটিতে বাচ্চা মা এবং অপরটিতে বাচ্চার বাবা ছিলো। তাদের একজন ভেবেছে অপরজনের কাছে আছে। পরে আমাদের পেইজে ফেসবুক পোস্ট তাদের নজরে আসলে কিছুক্ষণ পূর্বে তারা বাচ্চাটিকে নিতে আসে।
পরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের উপস্থিতিতে শিশুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
মহাসড়কের চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২