ব্রাহ্মণপাড়া
প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর
পুর গ্রামের ইয়াবা সম্রাট আমির খাকে সোমবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের
ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ তানভীর হোসেন অভিযান চালিয়ে মাতাল অবস্থায় মাদক সহ আটক করে।
পরে রাতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও
একশত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা
গেছে সোমবার ২২ জুন সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে
উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর এলাকায় মাদকের একটি বড় চালান
যাবে এবং ক্রয় বিক্রি হয়ে। সূত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা
নির্বাহী ম্যাজিস্ট্রেট গোবিন্দপুর এলাকায় অবস্থান নেন। এসময় এক ব্যাক্তিকে
মাদকাসক্ত অবস্থায় সন্দেহ জনক ভাবে আটকে তল্লাশি চালিয়ে ২ পিস ইয়াবা
উদ্ধার করে। পরিচয় সনাক্ত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারে আটক
ব্যাক্তি হল স্থানীয় কুসুমপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এলাকার ইয়াবা
ডিলার আমির খা (৫৫)। পরে তাকে মাদক আইন অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড
এবং একশত টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে ইয়াবা ডিলার
আমির খা পীরযাত্রাপুর ইউনিয়ন সহ আশেপাশে বিভিন্ন এলাকায় এবং ঢাকা চট্টগ্রাম
পাইকারি ভাবে বিভিন্ন ধরনের মাদক নানাহ কৌশলে যানবাহনে চালান দেয়। এছাড়া
পীরযাত্রাপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের যুবক, কিশোর এবং ছাত্রদের মাঝে
সুকৌশলে মাদক বিতরণ করে আসছে। এতে করে এলাকায় চুরি ডাকাতি জুয়া আশন্কাজনক
হারে বৃদ্ধি পেয়েছে। যার ফলে এলাকার অভিভাবক ও বিভিন্ন শ্রেণির লোকজনের
মাঝে দুশ্চিন্তা বেড়ে গেছে। সচেতন মহল তাদের সন্তান নিয়ে আশন্কায় পতিত হয়ে
রয়েছেন। ইয়াবা ডিলার আমির খা কে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক কারাদণ্ডিত
হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে এবং এলাকার মানুষের মুখে মুখে
আনন্দের বন্যা বইতে দেখা গেছে।
এদিকে মঙ্গলবার সকালে আমির খা কে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
