বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা মহানগরীর ট্রেড ইউনিয়ন কার্যকরী কমিটির সদস্য সম্মেলন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১:৪৯ এএম |




‎‎ কুমিল্লা মহানগরীর ট্রেড ইউনিয়ন  কার্যকরী কমিটির সদস্য সম্মেলনবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর উদ্যোগে ট্রেড ইউনিয়ন কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার রাত সাড়ে ৭টায় নগরীর ফারুকী হাউজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
‎সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংগঠিত শ্রমিক আন্দোলনের বিকল্প নেই। তিনি শ্রমিকদের কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুঁইয়া। তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎এছাড়া বক্তব্য রাখেন গলিয়ারা ইউপির সাবেক চেয়ারম্যান মু. জহিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারী অ্যাডভোকেট জিল্লুর রহমান।
‎শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগরীর দপ্তর সম্পাদক মু. মাইন উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহানগরী সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মাস্টার শফিউল্লাহ, সহকারী সেক্রেটারি মাইন উদ্দিন, চেয়ারম্যান আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক এস এম কলিমুল্লাহ ও শ্রমিক নেতা ফয়েজ আহমেদ প্রমুখ।
‎সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ, শ্রমিকদের অধিকার আদায় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে ন্যায়সঙ্গত দাবি আদায়ে কাজ করার আহ্বান জানান












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
হাসপাতাল থেকে কারাগারে জিসান
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২