নিবন্ধনের মেয়াদ পেরিয়ে যাওয়া ট্রাভেল এজেন্সিগুলোকে দ্রুত নিবন্ধনের তাগিদ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
রোববার
এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও
নিয়ন্ত্রণ আইন ২০১৩’ অনুযায়ী দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য
নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
মন্ত্রণালয়ের অধীনে এই নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়া
িি.িৎবমঃৎধাবষধমবহপু.মড়া.নফ ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হয়।
মন্ত্রণালয়
বলছে, সম্প্রতি কিছু প্রতিষ্ঠান নিবন্ধন ছাড়াই অথবা নিবন্ধনের মেয়াদ
পেরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে এবং
গ্রাহকরা বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন।
এভাবে
ব্যবসা করা যে ‘দণ্ডনীয় অপরাধ’, তা মনে করিয়ে দিয়ে মন্ত্রণালয় বলেছে, এ
সংক্রান্ত কোনো তথ্য বা অভিযোগ পাওয়া গেলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রাহকদের স্বার্থ রক্ষায় কিছু নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়।
যেকোন
ট্রাভেল এজেন্সি থেকে টিকেট কেনা বা ট্যুর প্যাকেজ বুকিং দেওয়ার আগে
সেগুলো নিবন্ধিত কি না এবং নিবন্ধনের মেয়াদ আছে কি না, তা ট্রাভেল এজেন্সি
ম্যানেজমেন্ট সিস্টেম িি.িৎবমঃৎধাবষধমবহপু.মড়া.নফ এর এজেন্সির তথ্য যাচাই
বক্স থেকে যাচাই করে নিতে হবে।
অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানের
সঙ্গে আকাশপথে ভ্রমণ বা ট্যুর সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন ও সেবা
গ্রহণ করা যাবে না বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।
