সোমবার ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩
বুড়িচংয়ে কংশনগরে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ ও মাছের প্রশিক্ষণ কর্মশালা
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১:৪৫ এএম |



কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর  ইউনিয়নের  কংশনগর  ব্র্যাক এরিয়া অফিসের আয়োজনে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) এর উদ্যোগে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ ও মাছের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৪ জুন আয়োজিত এ কর্মশালায় সুবিধাভোগীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ ও মাছের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসব সম্পদের সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কংশনগর ব্র্যাক এলাকা শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদুর রহমান। তিনি বলেন  গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ ও মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ সুবিধাভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে এবং পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা হাঁস-মুরগি পালন ও মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও আরও গতিশীল হবে।
বিশেষ অতিথি ছিলেন এলাকা ব্যবস্থাপক প্রগতি শিরিন আক্তার,  ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা কৃষি ও বীমা ইউনিট মোঃ সাইফুল্লাহ সোহাগ, রিজিওনাল কো- অডিনেটর মোঃহাবিবুর রহমান কুমিল্লা-৩, সহকারী শাখা ব্যবস্থাপক শরীফা বেগম, সহকারী শাখা ব্যবস্থাপক সৈলন বিশ্বাস, হিসাব অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ। এসময় ব্র্যাকের কংশনগর এরিয়া অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিলো-ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি), কুমিল্লা-৩ অঞ্চল।
হাঁসের বাচ্চা উপকার ভোগদের মধ্যে ৩০ জনের মাঝে জনপ্রতি ৫ টি করে, মুরগীর বাচ্চা ২৩ জনের মাঝে  জনের মাঝে জনপ্রতি ১০টি বাচ্চা করে বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কংশনগর ব্র্যাক এরিয়া অফিসের শাখা ব্যবস্থাপক  মোঃ জাহিদুর রহমান   হাঁস-মুরগির বাচ্চা   বিতরন করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন উদবাতুল বারী আবু
চান্দিনায় অন্তত চার হাজার মানুষ বেকার হওয়ার সম্ভাবনা
দি কাজী ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
লাকসামে ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২