সারা
দেশে সবুজায়ন কার্যক্রম জোরদার এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের
পরিকল্পনার অংশ হিসেবে কুমিল্লার বুড়িচং উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির
উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বুড়িচং উপজেলা পরিষদের চত্বরে
আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের
ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়
প্রশাসন ও রাজনৈতিক নেতারা এই উদ্যোগ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করে
কর্মসূচির সূচনা করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য
হাজী জসিম উদ্দিন।
পর্যায়ক্রমে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি এলাকায় এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।"
অনুষ্ঠানে
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন সভাপতিত্বে
এবং সার্বিক তত্বাবধান ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার।
বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনহার, উপজেলা
প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ
কবির আহামেদ,বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান, পল্লী উন্নয়ন
কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ
যোবায়ের হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক
সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির
বাবুল, আবু ইউসুফ পাখি, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক,
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, পীরযাত্রাপুর
উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাহবুবুর রহমান মাসুম।কুমিল্লা দক্ষিণ জেলা
যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হক সবুজ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
নজরুল ইসলাম ভূইয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন বিভাগীয়
কর্মকর্তা কর্মচারী গণউপস্থিত ছিলেন।
