সোমবার ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:১০ এএম আপডেট: ১৫.০৬.২০২৬ ২:১৬ এএম |


  ব্রাহ্মণপাড়ায়  ইয়াবাসহ  তরুণ-তরুণী গ্রেপ্তারইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ এক তরুণ ও এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুন) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় সংসদ সদস্য (এমপি) জসিম উদ্দিনের মাদকবিরোধী বিশেষ নির্দেশনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের মোছাঃ ফাতেমা আক্তার (২৭) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের কান্দারপাড় গ্রামের মোঃ সোহেল রানা ওরফে কালা (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টা ২০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহতাব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল শশীদল ইউনিয়নের বাগড়া-শশীদল প্রধান সড়ক সংলগ্ন জসিম রোডের মাথায় অভিযান চালায়। সেখানে একটি টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে ২৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় সংসদ সদস্যের যে মাদকবিরোধী তৎপরতা, তারই ধারাবাহিকতায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তার আসামিদের আজ রোববার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন উদবাতুল বারী আবু
চান্দিনায় অন্তত চার হাজার মানুষ বেকার হওয়ার সম্ভাবনা
দি কাজী ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ তরুণ-তরুণী গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
লাকসামে ছাত্রলীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২