সৌরভ
মাহমুদ হারুন: কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার
কেন্দ্রীয় জামে মসজিদের নতুন পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে বুড়িচং উপজেলা বিএনপির
সহ-সভাপতি, ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি ও বিশিষ্ট
আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদকে সভাপতি নির্বাচিত করা হয়।
নবগঠিত
কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম মাস্টার (মাধবপুর) এবং
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন চৌধুরী (লাহাইমুড়ি)।
কমিটির
সদস্যরা হলেন— কাজী গোলাম কিবরিয়া (মাশরা), কাজী জাকির হোসেন (মাশরা), মো.
শাহিন খান (মনোহরপুর), মো. শামসুল ইসলাম (মনোহরপুর), মো. আমিনুল ইসলাম
(মাধবপুর), মো. বাবুল হোসেন (খাড়েরা), মেহেদী হাসান ভূঁইয়া (খাড়েরা),
ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন (খাড়েরা), আবুল কালাম (খাড়েরা) ও সালাউদ্দিন
(খাড়েরা) প্রমুখ।
উল্লেখ্য, অ্যাডভোকেট ফারুক আহমেদ ফকির বাজার স্কুল
অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা প্রতিষ্ঠানের
অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর
উদ্যোগে কলেজ মাঠের চারপাশে প্রায় দেড় শতাধিক সেগুন গাছের চারা রোপণ করা
হয়। পরবর্তীতে চারাগুলোকে সুরক্ষার জন্য নেট দিয়ে ঘিরে দেওয়া হলে মাঠের
সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায়। স্থানীয়রা আশা করছেন, আগামী কয়েক বছরের মধ্যে
এসব গাছ বড় হয়ে পুরো এলাকাকে সবুজে সমৃদ্ধ করবে।
প্রতিক্রিয়ায়
অ্যাডভোকেট ফারুক আহমেদ বলেন, “রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন
প্রতিষ্ঠানের দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি।
ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দায়িত্বও যেন সফলতার সঙ্গে পালন করতে
পারি, সে জন্য আমি এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও
দোয়া কামনা করছি।”
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে স্থানীয় মুসল্লিরা
আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মসজিদের ধর্মীয়, সামাজিক ও
উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
