শুক্রবার ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম বিভাগে গল্প বলায় প্রথম এবং কবিতা আবৃত্তিতে দ্বিতীয় হয়েছে কুমিল্লার অভায়া দত্ত শ্রী
বশিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:৫৪ এএম আপডেট: ১২.০৬.২০২৬ ২:১৩ এএম |



 চট্টগ্রাম বিভাগে গল্প বলায় প্রথম  এবং কবিতা আবৃত্তিতে দ্বিতীয়  হয়েছে কুমিল্লার অভায়া দত্ত শ্রী  বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় গল্প বলায় (বালিকা) প্রথম হয়েছে কুমিল্লার অভায়া কুমার দত্ত। ১০ জুন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ড. মোঃ জিয়া উদ্দিন ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ পরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগ ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব মোঃ নূরুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। এ উপলক্ষে  চট্টগ্রাম বিভাগের  প্রাথমিক শিক্ষার বিভাগীয় কার্যালয়ে বিজয়ীদের মাঝে সনদ ও মেডেল বিতরণ করা হয়। এছাড়াও অভায়া দত্ত ক্লাস্টার পর্যায়ে গল্প বলা, আবৃত্তি, রবীন্দ্র সংগীত, মুর্শিদী গান, বিতর্ক এবং কাব স্কাউটে প্রথম হয়েছে।  উপজেলা পর্যায়ে আবৃত্তি, গল্প বলা, কাব ও বিতর্কে প্রথম এবং মুর্শিদীগানে দ্বিতীয় হয়েছে,  জেলা পর্যায়ে গল্প বলা এবং আবৃত্তিতে প্রথম হয়েছে। অভয়া দত্ত শ্রী কুমিল্লা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী এবং কুমিল্লা মহানগরীর ৩২৬, দত্তভবন, মনোহপুরের ব্যবসায়ী উত্তম কুমার দত্ত এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী রানী ভৌমিকের ছোট মেয়ে।  














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ফুটবল মহাযজ্ঞ শুরু
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২