বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:২০ এএম আপডেট: ১১.০৬.২০২৬ ১:২৮ এএম |


  ডেঙ্গু প্রতিরোধে  নগরীর বিভিন্ন  এলাকায় মশক  নিধন কার্যক্রমডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার (১০ জুন) নগরীর বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
৬ নম্বর ওয়ার্ডের চকবাজার শাপলা মার্কেট থেকে গর্জনখোলা সড়ক হয়ে ঋষিপট্টির মাথা পর্যন্ত, চকবাজার তেরিপট্টি, ধোপাপট্টি এবং গর্জনখোলা প্রাইমারি স্কুল সড়কে এ কার্যক্রম পরিচালিত হয়।
১৬ নম্বর ওয়ার্ডে সংরাইশ গজু পোদ্দার বাড়ি এলাকা, বৈরাগীপাড়ার অবশিষ্ট অংশ, সংরাইশ পূর্বপাড়া এবং সংরাইশ খানবাড়ি সড়কে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
১৭ নম্বর ওয়ার্ডের ডিবি গলি, পাথুরিয়াপাড়া কবরস্থান সড়ক, সাবেক কাউন্সিলর সোহেল মিয়ার বাড়ির সড়ক এবং গুধির পুকুরপাড় সড়কের উত্তর পাশ থেকে সাহাপাড়া সড়ক পর্যন্ত এলাকায় ওষুধ ছিটানো হয়।
১৮ নম্বর ওয়ার্ডে গুধির পুকুরপাড় থেকে খানকায়ে সাবুরিয়া দরবার শরীফ সড়ক, নুরপুর উত্তরপাড়া এবং নুরপুর দক্ষিণপাড়ায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এ ছাড়া ঝাঁকুনিপাড়া স্যানিটারি ল্যান্ডফিল, তালতলা চৌমুহনী এলাকায় রনি ভাইয়ের বাসার সড়ক এবং তালতলা এস বি আলী সড়কেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নগরবাসীকে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
বাড়ছে ভ্যাটের আওতা
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২