শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
‘সবুজ বিপ্লবের’ স্বপ্ন দেখাচ্ছেন কৃষক আক্তারুজ্জামান সেকুল
তরিকুল ইসলাম তরুন,
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৪০ এএম আপডেট: ১৩.০৬.২০২৬ ১:৪৯ এএম |



 কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চলে আঙুর চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন কৃষক আক্তারুজ্জামান সেকুল মিয়া। দীর্ঘদিন গবেষণা করে তিনি আধুনিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে গড়ে তুলেছেন একটি সফল আঙুর বাগান। তাঁর এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে।
 ইউটিউবে উন্নত কৃষি ব্যবস্থা দেখে সেকুল মিয়া নিজস্ব জমিতে পরীক্ষামূলকভাবে উন্নত জাতের আঙুরের চারা রোপণ করেন। শুরুতে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হলেও কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে তিনি সফলতা অর্জন করেন।
বর্তমানে তাঁর বাগানে শতাধিক আঙুর গাছ রয়েছে। প্রতিটি গাছে থোকা থোকা সুস্বাদু আঙুর ঝুলতে দেখা যায়। স্থানীয় আবহাওয়া ও মাটির উপযোগিতা কাজে লাগিয়ে তিনি আশাব্যঞ্জক ফলন পেয়েছেন। তাঁর বিশ্বাস, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে দেশের বিভিন্ন অঞ্চলেও বাণিজ্যিকভাবে আঙুর চাষ সম্প্রসারণ সম্ভব।
আক্তারুজ্জান সেকুল মিয়া বলেন, বিভিন্ন ইউটিউবে দেখে  সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ এলাকায় নতুন কিছু করার চেষ্টা করছি। আমার লক্ষ্য শুধু নিজের সাফল্য নয়, বরং এলাকার অন্যান্য কৃষকদেরও আঙুর চাষে উদ্বুদ্ধ করা।”
এ বিষয়ে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন, “কুমিল্লার পাহাড়ি ও লাল মাটির অঞ্চলে আঙুর চাষের জন্য অনুকূল পরিবেশ রয়েছে। সেকুল মিয়ার বাগানের সফলতা তারই প্রমাণ। খরচ তুলনামূলক কম এবং ফলন ভালো হওয়ায় আমরা আরও কৃষকদের আঙুর চাষে উৎসাহিত করছি। কৃষি সহকারী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, “সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা মাঠপর্যায়ে কৃষকদের সার্বিক সহযোগিতা করছি। ভবিষ্যতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার শরীফপুরসহ আশপাশের এলাকার কৃষকরা আঙুর চাষে আরও সফলতা অর্জন করবেন বলে আমরা আশাবাদী।”
স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে, সেকুলমিয়ার এই উদ্যোগ বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা বহন করছে। আধুনিক পদ্ধতিতে উচ্চমূল্যের ফল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
এলাকাবাসীর মতে, আক্তারুজ্জামান সেকুল মিয়ার আঙুর বাগান শুধু একটি কৃষি প্রকল্প নয়, বরং সম্ভাবনার প্রতীক। তাঁর সফলতা দেখে অনেক তরুণ উদ্যোক্তা কৃষিভিত্তিক উদ্যোগ গ্রহণে আগ্রহী হচ্ছেন।
কৃষিতে নতুন দিগন্ত:
কুমিল্লার সীমান্তবর্তী জনপদে আঙুর চাষের এই সফল উদ্যোগ কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে দেশের কৃষিতে নতুন এক সবুজ বিপ্লব সৃষ্টি করা সম্ভব।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার শরীফপুর সীমান্ত অঞ্চলে নিজস্ব আঙুর বাগানে পরিচর্যায় ব্যস্ত কৃষক সেকেন্দার মিয়া ও আক্তারুজ্জামান। তাঁদের সফল উদ্যোগ এলাকায় আঙুর চাষের নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
চৌদ্দগ্রামে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২