শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ২:০৩ এএম |

প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল


টরন্টো স্টেডিয়ামে নিজেদের ফুটবল ইতিহাসের প্রথম হোম ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গেল বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল হজম করতে হয়েছে স্বাগতিকদের। ফরোয়ার্ড জোভো লুকিচের করা গোলে কানাডার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বসনিয়া ও হার্জেগোভিনা।
ম্যাচের শুরুর দিকে ঘরের মাঠের চেনা দর্শক আর কন্ডিশনের সুবিধা নিয়ে বসনিয়ার ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে কানাডা। ম্যাচের ১৭তম মিনিটে গোল করার সুবর্ণ সুযোগও হাতছাড়া করে জেসি মার্শের শিষ্যরা।
তানি ওলুয়াসেয়ির পাস থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের একদম বিপজ্জনক জায়গায় ফাঁকায় দাঁড়িয়ে শট নিয়েছিলেন তারকা ফুটবলার জোনাথান ডেভিড। কিন্তু তার নেওয়া জোরালো শটটি সরাসরি বসনিয়ার গোলরক্ষক নিকোলা রুখে দিলে গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।
এই সুযোগ মিসের খেসারতই কানাডাকে দিতে হয় ঠিক তিন মিনিট পর। ম্যাচের ২১তম মিনিটে কানাডার লেফট ব্যাক রিচি লারিয়া রক্ষণভাগে বল ক্লিয়ার করতে গিয়ে বসনিয়াকে একটি কর্নার উপহার দেন। এটিই ছিল ম্যাচে বসনিয়ার নেওয়া প্রথম কর্নার কিক।
বসনিয়ার মিডফিল্ড থেকে ভেসে আসা নিচু ও নিখুঁত কর্নার কিকটি কানাডার ডি-বক্সের একদম নেয়ার-পোস্টে ফাঁকায় পেয়ে যান অভিজ্ঞ ডিফেন্ডার সেয়াদ কোলাসিনাচ। কোলাসিনাচ হেডের মাধ্যমে বলটি চমৎকারভাবে ফ্লিক করে ডি-বক্সের মাঝখানে বাড়িয়ে দেন। সেখানে ওত পেতে থাকা বসনিয়ার ফরোয়ার্ড জোভো লুকিচ ডিফেন্ডারদের পাহাড় ডিঙিয়ে লাফিয়ে উঠে এক বুলেট হেডারে বল কানাডার জালে জড়িয়ে দেন।
এক গোল খেয়ে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে প্রথমার্ধের বাকিটা সময় অল-আউট অ্যাটাকে খেলেছে কানাডা। দলের প্রধান তারকা আলফনসো ডেভিসরা মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণের ধার বাড়ালেও বসনিয়ার ইস্পাতকঠিন ডিফেন্স ভাঙতে পারেনি। ফলে ১-০ ব্যবধানের লিড ধরে রেখেই প্রথমার্ধের বিরতিতে যায় বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
চৌদ্দগ্রামে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২