শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৪০ এএম আপডেট: ১৩.০৬.২০২৬ ১:৪৯ এএম |




 বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার কুমিল্লার বরুড়া পৌরসভার দেওড়া গ্রামের আলোচিত রাকিব হত্যা মামলার প্রধান আসামি ফারহান ইসলাম ছোটন (১৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার জুরাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বরুড়া থানার মামলা নং-১৬, তারিখ ০৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩০২/৩৪ পেনাল কোডের ১ নম্বর আসামি ফারহান ইসলাম ছোটন দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঢাকার জুরাইন এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ছোটন বরুড়া পৌরসভার দেওড়া (পশ্চিমপাড়া) গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। তার মায়ের নাম মোরশেদা আক্তার লিপি।
উল্লেখ্য, ডাব খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছোটন ডাব কাটার ছেনি দিয়ে রাকিবকে কুপিয়ে হত্যা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিহত রাকিবের পরিবারের পক্ষ থেকে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন,  গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যান্য আসামীদের কেও গ্রেফতার করার চেষ্টা চলছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
চৌদ্দগ্রামে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২