রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মাসুমের মানবিক উদ্যোগ: রেস্টুরেন্টের ৫১% মুনাফা যাবে অসহায়দের কল্যাণে
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৪১ এএম আপডেট: ০৫.০৬.২০২৬ ১:২৪ এএম |


  মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মাসুমের মানবিক উদ্যোগ: রেস্টুরেন্টের ৫১% মুনাফা  যাবে অসহায়দের কল্যাণেনিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান মাসুম এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি মালয়েশিয়ার জোহোর বাহরু এলাকায় 'রেস্টুরেন্ট পিঠা ঘর' নামে একটি খাবার রেস্তোরাঁ প্রতিষ্ঠিত করেন। যেখানে অর্জিত মুনাফার ৫১ শতাংশ গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
প্রবাসী ব্যবসায়ী কামরুল হাসান মাসুম কুমিল্লার ময়নামতি এলাকার কাঁঠালিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।ব্যবসায়িক সফলতার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি এবং
সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান তিনি। তার মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ব্যবসায়ীদের আরও বেশি ভূমিকা রাখা উচিত।
এপ্রসঙ্গে কামরুল হাসান মাসুম বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি প্রবাসে ব্যবসায় সফলতা পেয়েছি। প্রবাসের মাটিতে একাধিক সুপার শপ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছি। যেখানে অনেক প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরি করতে পেরেছি। তাই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি চাই আমার ব্যবসার লাভের একটি বড় অংশ মানুষের কল্যাণে কাজে লাগুক।
তিনি আরো বলেন, সবার আগে আমি আমার এলাকার অসহায় মানুষদের স্বাবলম্বী করতে চাই। আল্লাহ আমাকে তৌফিক দিলে আস্তে আস্তে কাজের পরিধি বৃদ্ধি করবো। সকলে আমার জন্য দোয়া করবেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২