শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্যারিসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:২৮ পিএম |

প্যারিসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিস ফ্রান্সের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 
বৃহস্পতিবার (২৮ মে) ফ্রান্সের অভারভিলার একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদ এবং উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিস ফ্রান্সের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট নজরুল গবেষক খোরশেদ আলম পাঠয়ারি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তার সাহিত্য, সংগীত ও দর্শন আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবতার পথে চলতে অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করায় নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সংস্কৃতি আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য আমরা কবি নজরুল ইসলাম সেন্টার প্যারিস ফ্রান্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও নয়া দিগন্ত পত্রিকার ফ্রান্স প্রতিনিধি মাহবুব হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ এখলাসুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হাকিম, লেখক ও মানবাধিকার কর্মী সেলিম আহমদ, কবি ও লেখক মামুনুর রশিদ মামুন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যাডভোকেট মনোয়ার পাটোয়ারী, কবি ও লেখক বদরুজ্জামান, গোলাপগঞ্জ ক্রীড়া সংস্থা ফ্রান্সের সভাপতি শাহ আলম, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা আখতার হাসান, কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সিনিয়র সহ-সভাপতি কবি চৌধুরী রেজাউল হায়দার, কমিউনিটি ব্যক্তিত্ব জবরুল ইসলাম এবং গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের সভাপতি সামাদুর রহমান চৌধুরী অপু, সংগঠনের সহ-সভাপতি জাকির খান,আব্দুল কাইয়ুম, ফয়সাল ভূঁইয়া, ফয়েজ আহমেদ, জুবেল আহমেদ, মিজান আলমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের সিনিয়র সাধারণ সম্পাদক ময়নুল হক। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা ও সাহিত্য সম্পাদক জুয়েল আহমেদ।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালি জাতির চেতনার অবিচ্ছেদ্য অংশ। তার আদর্শ সমাজে সম্প্রীতি, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আজও সমানভাবে প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তির মাধ্যমে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২