রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:১৪ এএম আপডেট: ০৪.০৬.২০২৬ ১:৫০ এএম |



  ব্রাহ্মণপাড়ায় ৮০  বোতল ভারতীয়  হুইস্কি উদ্ধারইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অভিযানের সময় তিনি পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার লোহারপুলের পূর্ব পাশের সড়কে তল্লাশি চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. শরীফ (৪০) নামে এক ব্যক্তি পালিয়ে যান বলে দাবি পুলিশের। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাঁর ফেলে যাওয়া ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। শরীফ উত্তর তেতাভূমি (আনন্দপুর) গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব মদ উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২