শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমপি জসিমের নামে অপপ্রচার: অজ্ঞাত ব্যক্তিদেরবিরুদ্ধে থানায় জিডি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ০৩.০৬.২০২৬ ১:১৮ এএম |


 এমপি জসিমের নামে  অপপ্রচার: অজ্ঞাত ব্যক্তিদেরবিরুদ্ধে থানায় জিডিইসমাইল নয়ন।। 
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২৯ মে থেকে একটি ফেসবুক পেজের মাধ্যমে ধারাবাহিকভাবে আপত্তিকর ভিডিও প্রচারের প্রতিবাদে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির এক নেতা এই জিডি করেন।
ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা গেছে, 'কুমিল্লা ক্রাইম ২৪' নামের একটি ফেসবুক পেজ থেকে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের ছবি ব্যবহার করে বিভিন্ন মানহানিকর ও অপ্রীতিকর ভিডিও আপলোড করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর গতকাল সোমবার ব্রাহ্মণপাড়া থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রবিউল্লাহ (রবি)।
জিডিতে মোঃ রবিউল্লাহ উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংসদ সদস্যের মান-সম্মান ক্ষুণ্ণ করার জন্য এসব ভিডিও প্রচার করছে। এতে সংসদ সদস্য ও তাঁর পরিবারের সামাজিক মর্যাদা হানির পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দলীয় ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। ভবিষ্যতে বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং অপরাধীদের শনাক্ত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রবিউল্লাহ বলেন, "একটি অসাধু চক্র উদ্দেশ্যমূলকভাবে আমাদের এলাকার সংসদ সদস্যকে নিয়ে কুৎসা রটাচ্ছে। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি মনে করে আমি থানায় জিডি করেছি।"
 ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন সততা নিশ্চিত করেন এবং বলেন অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। উল্লিখিত ফেসবুক পেজ ও লিংকের বিষয়ে তদন্ত করে সাইবার আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২