শুক্রবার ২৯ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়লেন হামজা
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৩৮ এএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১:৪৯ এএম |



 সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়লেন হামজা

টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়লেন রুয়ান্ডার ব্যাটার হামজা খান। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব রিজিওনাল যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আইভোরি কোস্টের বিরুদ্ধে ১৬৪ রানের ইনিংস খেলেন তিনি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হামজা।
৬৫ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন হামজা। তার ইনিংসে রয়েছে ৯টি চার এবং ১৫টি ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের। তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭২ রান করেছিলেন। ফিঞ্চের ওই ইনিংসের পরেই থাকল হামজার ১৬৪ রানের অপরাজিত ইনিংস।
রুয়ান্ডার এই ওপেনার টপকে গেলেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইকে। তিনি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই তালিকায় চতুর্থ স্থানে নেমে গেলেন স্পেনের মোহাম্মদ ইহসান। তিনি ২০২৫ সালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১৬০ রানের ইনিংস খেলেন। পঞ্চম স্থানে আবার ফিঞ্চ। ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৬ রান করেছিলেন।
১৬৪ রানের ইনিংসে ১৫টি ছক্কা মেরেও একটি রেকর্ড গড়েছেন হামজা। টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।
রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে রুয়ান্ডা করে ২ উইকেটে ২৮৮ রান। হামজা ছাড়া ভালো ব্যাট করেন দিদিয়ের এনডিকুবিমানা। তিনি করেন ৪৫ বলে ৬৯। এ ছাড়া ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। জবাবে ১৫.২ ওভারে ১৭ রানে শেষ হয়ে যায় আইভোরি কোস্টের ইনিংস। সর্বোচ্চ ১০ নম্বরে ব্যাট করতে নামা ওয়াটারা উসিফের ৫। আইভোরি কোস্টের চার জন্য ব্যাটার ০, তিন জন ব্যাটার ১ এবং দু’জন ব্যাটার ২ রান করে করেছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২