শুক্রবার ২৯ মে ২০২৬
১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় পেসারের
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৩৮ এএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১:৪৯ এএম |



 ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় পেসারের

ক্রিকেটই ছিল ধ্যানজ্ঞান। সেই ক্রিকেট মাঠেই মৃত্যু হল এসএল অক্ষয়ের। ভারতের বেঙ্গালুরুর তৃতীয় ডিভিশনের একটি ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন লোকেশ রাহুল, রবীন উথাপ্পাদের সাবেক এই সতীর্থ। অক্ষয়ের মৃত্যুর খবর জানিয়েছেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার ডোড্ডা গণেশ।
গতকাল রবিবার বেঙ্গালুরুর কেআর পুরমের মাঠে তৃতীয় ডিভিশনের একটি ম্যাচে খেলছিলেন ৩৯ বছর বয়সী এই পেসার। ফিল্ডিং করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তখন তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পৌঁছোনোর পর চিকিৎসকরা পরীক্ষা করে জানান আগেই অক্ষয়ের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া কর্নাটকের ক্রিকেট মহলে। মৃদুভাষী এবং সদা হাস্যময় হিসেবে পরিচিত ছিলেন অক্ষয়।
কর্নাটকের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলেছেন। রাহুল, উথাপ্পা, করুণ নায়ারদের সঙ্গে রঞ্জি ট্রফি খেলেছেন। তবে জাতীয় পর্যায়ের ক্রিকেটে তেমন সাফল্য পাননি তিনি। ৬টি রঞ্জি ম্যাচে ১৮টি উইকেট পেয়েছেন। তিনটি লিস্ট এ (৫০ ওভারের ম্যাচ) এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কর্নাটকের হয়ে।
অক্ষয় বেশ কয়েক বছর খেলেছেন কর্নাটক প্রিমিয়ার লিগেও। অক্ষয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কর্নাটক ক্রিকেট সংস্থার সভাপতি বেঙ্কটেশ প্রসাদ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২