নিজস্ব
প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন, কুমিল্লা
ভিক্টোরিয়া সরকারি কলেজের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা এবং কুমিল্লার সদর
উপজেলা পরিষদে কৃষি যন্ত্রপাতি বিতরণসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
আমিনুর রশিদের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে।
সোমবার ২৫ মে সকাল ১১ টা থেকে কুমিল্লায় দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নিবেন মন্ত্রী।
কৃষি,
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর একটি ভার্চুয়াল সূত্রে জানা যায়, প্রথমে
সকাল ১১ টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ
কর্মসূচিতে অংশ নিবেন তিনি। এরপর দুপুর ১২ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলায়
কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন।
এছাড়াও বিকাল সাড়ে ৩টায়
কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
জন্মজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিবেন এবং প্রধান অতিথি বক্তব্য দিবেন।
