রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৩২ এএম |



 ব্রাহ্মণপাড়ায়  বিশেষ অভিযানে  ৫ জন গ্রেপ্তারইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং একজন চুরি মামলার পলাতক আসামি।
ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিঃ) সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি জরিনা বেগম ওরফে জনুফা বেগমকে দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে এএসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পৃথক দুই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রাছেল মিয়াকে মহালক্ষীপাড়া এলাকা থেকে এবং সেনাবাহিনী থেকে পলাতক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সৈনিক (জিডি) মো. ইবরাহীমকে বারেশ্বর এলাকা থেকে আটক করা হয়।
এ ছাড়া এএসআই (নিঃ) মো. নুর আহসান নাইঘর এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করেন। একই দিনে এসআই (নিঃ) আল-আমিনের নেতৃত্বে দুলালপুর এলাকা থেকে চুরি মামলার পলাতক আসামি মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২