রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক ৪
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৩২ এএম |


  চৌদ্দগ্রামে পিকআপভর্তি  ভারতীয় শাড়ি ও  মাদকসহ আটক ৪চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ভারতীয় পিকআপ ভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ চারজনকে আটক করেছে। উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া ও উত্তর বেতিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো; শাড়িসহ উত্তর বেতিয়ারা তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের মোঃ সিয়াম, রতনপুর গ্রামের রবিউল আলম ও মাদকসহ শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন। 
জানা গেছে, র‌্যাবের একটি অভিযানিক টিম বুধবার ভোরে জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি পিকআপ(ঝালকাঠি-ন-১১-০০৫৩) ভর্তি ১৩৪৪ পিছ ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে পাচারকাজে জড়িত পাশ^বর্তী উত্তর বেতিয়ারা গ্রামের আবুল হাশেমের ছেলে তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোঃ সিয়াম, রতনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল আলমকে আটক করে। পিকআপভর্তি শাড়ি নিয়ে ফেরার পথে র‌্যাবকে দেখে দৌড় দিতে থাকা যুবক শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিনকে ১২৭ বোতল বিয়ার ও ১১ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, র‌্যাবের অভিযানে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২