রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলার আসামি যুবলীগ নেতা জেলহাজতে
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:৩২ এএম |


  চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলার  আসামি যুবলীগ নেতা জেলহাজতেচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের উপর হামলাসহ দুই মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। কাজী এমদাদ উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের আবুল হাশেম ডিলারের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন। 
জানা গেছে, ২০০৬ সালের সেপ্টেম্বর, ২০২১ সালের ডিসেম্বর, ২০২২ সালের জানুয়ারি ও ২০২৩ সালের আগস্টে পুলিশের উপর হামলা, সন্ত্রাস বিরোধী ও তথ্য প্রযুক্তি আইনে চারটি মামলা রয়েছে উপজেলা যুবলীগ নেতা নেতা কাজী এমদাদের বিরুদ্ধে। আদালত দুই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন কাজী এমদাদ প্রবাসে পলাতক ছিল। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৪ সালের আগস্ট মাসের আগে তাঁর মতের বিরোধী আ’লীগ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ছড়িয়েছে মিথ্যা প্রপাগন্ডা। বুধবার কাজী এমদাদ প্রবাস থেকে দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট যুবলীগ নেতা কাজী এমদাদকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দুপুরে মামলায় কাজী এমদাদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  
চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, ‘গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কাজী এমদাদকে আদালতে সোপর্দ করা হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২