নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার জনগণের মনে তিনটা দাবি আছে। মাননীয় প্রধানমন্ত্রী
ফেনী থেকে ব্রাহ্মণবাড়িয়া, ওই দিকে চাঁদপুর পর্যন্ত, এদিকে দাউদকান্দি
পর্যন্ত কোটি লোকের দাবি একটাই -কুমিল্লাকে বিভাগ হিসেবে দেখতে চাই। এটা
আমাদের প্রাণের দাবি কুমিল্লাকে বিভাগ দিতে হবে, দিতে হবে। মাননীয়
প্রধানমন্ত্রী আমাদের দ্বিতীয় দাবী- সরকারিভাবে কুমিল্লাতে একটি কৃষি
বিশ্ববিদ্যালয় চাই।
চাঁদপুর জেলায় প্রধানমন্ত্রী সরকারি সফরের মাঝপথে
কুমিল্লার গরুরা উপজেলার লক্ষীপুরে পথসভায় অংশগ্রহণ করে কুমিল্লা বাসের
দাবি উত্থাপন করেন কৃষি ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আমিনুর রশিদ
ইয়াছিন। দাবি উত্থাপনের সময়ে পথসভায় অংশ নেয়া হাজার হাজার মানুষ মন্ত্রীর
পক্ষে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে
প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেন, জনগণের দাবি হলে কুমিল্লা
বিভাগ বাস্তবায়ন হবে। যারা শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে কৃষি
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
