শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহতের অভিযোগে থানায় মামলা
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৩৭ এএম |


নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া  উপজেলার শশীদল ইউনিয়নের মানরা এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধরে এক ব্যাবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ব্যাপারে আহত কামাল হোসেনের ছেলে মোঃ রবিউল হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় ৮ জনকে এজাহারনামীয় আসামী করে একটি মামলা করে। মামলার আসামীরা হলো 
 শশীদল ইউনিয়নের মানরা গ্রামের স্বপন মিয়ার ছেলে মোঃ রাশেদুল ইসলাম,মৃত আবুল কাশেমের ছেলে মোঃ হাসান,একই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ইউসুফ ও মোঃ মাসুদ,মোঃ স্বপন মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম, মোঃ মারজান, মোঃ মজিবুর  রহমান প্রকাশ মউজ্জা,  মোঃ রুমান সহঅজ্ঞাতনামা আরো ২/৩ জন। 
আহত কামাল হোসেন ছেলে মোঃ রবিউল হোসেন সাংবাদিকদের জানান ৭ এপ্রির সকালে আমার পিতা মোঃ কামাল হোসেন বাড়ীর পাশের একটি দোকান থেকে চা খেয়ে ব্যাবসায়ীক কাজে নিজ দোকান যাওয়া পথে আসামীগন পূর্ব শত্রুতার জের ধরে আমার পিতা মোঃ  কামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে তার সাথে থাকা নগদ  ১২০ হাজার  টাকা ছিনতাই করে নিয়ে যায় আসামীরা, আমার পিতার  ডাক চিৎকারে এলাকার লোকজন ঘটনার স্থান এসে আমার পিতাকে ঘটনার স্থান থেকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আসামীগন উক্ত মামলার খবর পেয়ে মানরা গ্রামের আবুল কাশেমের মেয়ে আয়শা নূর আক্তার বাদী হয়ে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট ২নং আমলী আদালতে ৮ জনকে আসামী করে একটি সি আর মিথ্যা মামলা করে।  মোঃ রবিউল হোসেন বলেন আমাদের পক্ষ থেকে আমরা কোনো লোকজনদের কে কোনো প্রকার মারধর করি নাই। আমাদেরকে অযথা হয়রানি করার জন্য আয়শা নূর আক্তার বাদী হয়ে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করে। বর্তমানে উক্ত মামলাটি কুমিল্লা শিল্প পুলিশের নিকট তদন্তাধীন আছে।
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২