ব্রাহ্মণবাড়িয়া
আশুগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫৮ মে)
বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে
শাহ আলম (৩০) ও একই এলাকার আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমিন (২৫)। তারা দুই
জনই প্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার
দিকে মোটরসাইকেলে করে আশুগঞ্জ থেকে সরাইল উপজেলার পানিশ্বরে ফিরছিলেন
শাহআলম ও জিয়াউল আমিন। এ সময় আশুগঞ্জ সোনারামপুর সেতু এলাকায় আসার পর পেছন
দিক থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে
ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
দুই জনের লাশ উদ্ধার করেন। নিহতদের মধ্যে জিয়াউল আমিন সৌদি প্রবাসী ও
শাহআলম দুবাই প্রবাসী। সম্প্রতি দুই জনই দেশে এসেছে।
সরাইল খাঁটিহাতা
হাইওয়ের থানার ওসি আবু তাহের জানান, বিকালে দুর্ঘটনার পর দুই জনের লাশ
উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে
গেছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা
ময়নাতদন্তে দুই জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
