শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তার, একজনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ১৫.০৫.২০২৬ ১:৩৭ এএম |



 ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ  অভিযানে ৬ জন গ্রেপ্তার, একজনকে ভ্রাম্যমাণ আদালতের সাজাইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে চার পরোয়ানাভুক্ত আসামি, একটি নিয়মিত মামলার আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এসআই সৈকত মজুমদার ওয়ারেন্ট তামিল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. এরশাদ আলী (২৯)কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার রামচন্দ্রপুর উত্তর পাড়ার বাসিন্দা।
একই দিনে এএসআই আল-নুর আহসান পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মাহাবুল আলম (৩২) ও মো. মোসলেম উদ্দিন (২৮)কে গ্রেপ্তার করেন। তাদের বাড়ি যথাক্রমে রামচন্দ্রপুর ও নাগাইশ এলাকায়।
এ ছাড়া এএসআই মো. মুছা সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ইসমাইল হোসেনকে মাধবপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল-আমিন অভিযান চালিয়ে সিঁধেল চুরি মামলার আসামি মো. রিমন (২২)কে গ্রেপ্তার করেন। তিনি সাহেবাবাদ এলাকার বাসিন্দা।
এদিকে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাদেক (৪৮) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বড়ধুশিয়া এলাকার বাসিন্দা।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২