শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:১৯ এএম আপডেট: ১৬.০৫.২০২৬ ১:৩৫ এএম |

 ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে  ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক তিনটি অভিযানে মোট ৪২৬ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া ইউনিয়নের নাইঘর এলাকার পান্ডা বাড়ি ব্রিজ (ভাঙাব্রিজ) সংলগ্ন এলাকা থেকে কবির হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কবির হোসেন উপজেলার সাহেবাবাদ গ্রামের আলফাজের ছেলে।
একই দিন সন্ধ্যায় এসআই (নিরস্ত্র) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের চৌব্বাস কেন্দ্রীয় ঈদগাহের সামনে অভিযান চালিয়ে মো. খোকন মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাঁর কাছ থেকে ১১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। খোকন মিয়া উপজেলার দেউশ গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে।
এ ছাড়া রাতে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে মো. হৃদয় প্রকাশ ওমর ফারুক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি উপজেলার নাইঘর এলাকার রাজা মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।”















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২