শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের উন্মাদনা আর ঈদের আনন্দকে সামনে রেখে সিঙ্গারের বাড়তি আকর্ষণ
বশিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ১৫.০৫.২০২৬ ১:৩৬ এএম |



 বিশ্বকাপের উন্মাদনা  আর ঈদের আনন্দকে সামনে রেখে সিঙ্গারের বাড়তি আকর্ষণ আসন্ন ঈদুল আযহা ও ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ।  “বড় ঈদে সস্তির ভরপুর সল্যুশন” এবং “সবার জন্য বিশ্বকাপ” শীর্ষক দুটি ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড় ও পুরস্কারের সুযোগ রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সারাদেশে একযোগে “সবার জন্য বিশ্বকাপ” ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কুমিল্লার ঝাউতলা সিঙ্গার শোরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ঈদের কেনাকাটাকে সহজ ও আনন্দময় করার পাশাপাশি বিশ্বকাপের উচ্ছ্বাস ঘরে ঘরে পৌঁছে দিতেই এই আয়োজন। সীমিত সময়ের জন্য দেশব্যাপী সব সিঙ্গার শোরুমে চলবে এই অফার।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “সবার জন্য বিশ্বকাপ” অফারের আওতায় সিঙ্গার ও বেকো ব্র্যান্ডের প্যানেল টিভি কিনলে গ্রাহকরা আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। দেশজুড়ে মোট এক হাজার টিভি ফ্রি দেওয়ার আয়োজন রাখা হয়েছে এই ক্যাম্পেইনে। এছাড়া প্রতিটি টিভি ক্রয়ের সঙ্গে থাকছে ফ্রি বিশ্বকাপ জার্সি। বিজয়ীরা এসএমএসের মাধ্যমে দ্রুত ফলাফল জানতে পারবেন।
অন্যদিকে “বড় ঈদে সস্তির ভরপুর সল্যুশন” ক্যাম্পেইনের আওতায় রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ স্ক্র্যাচ কার্ড। এতে নিশ্চিত ক্যাশ ডিসকাউন্টের পাশাপাশি রয়েছে “হাউসফুল অ্যাপ্লায়েন্স” জেতার সুযোগ। এই অফারে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ওভেন ও গ্রাইন্ডারসহ বিভিন্ন গৃহস্থালী পণ্য জেতার সুযোগ থাকছে।
কুমিল্লার ঝাউতলা সিঙ্গার শোরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার কোম্পানির সেলস ডিরেক্টর সাব্বির হোসেন, এরিয়া ম্যানেজার রাজিব চৌধুরী, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ রায়হান আদনান, এক্সিকিউটিভ ও ব্রাঞ্চ ম্যানেজার মো. জামাল উদ্দিন মিয়াজীসহ অন্যরা।
বিশ্বকাপের উন্মাদনা ও ঈদের আনন্দ—দুই উৎসবকে একসঙ্গে ঘিরে সিঙ্গারের এই আয়োজন ক্রেতাদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২