শনিবার ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মৃত্যুর ২৩ দিন পর জানা গেলো হামে আক্রান্ত
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ১৫.০৫.২০২৬ ১:৩৬ এএম |


 মৃত্যুর ২৩ দিন পর জানা  গেলো হামে আক্রান্ত কুমিল্লা প্রতিনিধি।। হামে আক্রান্ত কুমিল্লার আরো এক শিশুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা শিশুটির সম্পূর্ন পরিচয় জানাতে না পারলেও স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন ওই শিশু গত ২১ এপ্রিল ঢাকার ডিএনসিসি হাসপাতালে মৃত্যুবরণ করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির হাম স্যাম্পল সংগ্রহ ও পরীক্ষা করা হয়। 
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পিয়াস আহমেদ জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু গতমাসে মৃত্যুবরন করেছিলো। তার হাম পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় তাকে কুমিল্লার মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 
তিনি জানান, কুমিল্লা জেলায় গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় নিশ্চিত হাম রোগী ৩ জন শনাক্ত হয়েছে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সংখ্যা ২৬ জন। চলতি বছর এপর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী ১৫৬০ জন, নিশ্চিত হাম রোগী ১০৫ জন। জেলায় হাম সন্দেহে মৃত্যু ৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ১ জন। মোট মৃত্যু ৮ জন এবং তাদের সবাই শিশু।অদ্যবধি মোট সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ১১২৮ জন এবং অদ্যবধি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সংখ্যা ৯৮৮ জন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কুমিল্লা
আগামী বাজেটে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ফারিহার স্বামী হৃদয়ের রিমান্ড আবেদন
দাউদকান্দির ৫৮৭ পরিবারপাচ্ছে ফ্যামিলি কার্ড
মহাসড়কের চৌদ্দগ্রামে গাড়ি চাপায় নিহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লায় উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা
স্ত্রীর ঘুমের ব্যাঘাত নিয়ে বাকবিতণ্ডা, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আধুনিক কুমিল্লা গড়তে কুসিকের হটলাইন নম্বর চালু ০১৩২৯-৬৬৩৩৬৬
কুমিল্লায় আলুর ‘সাথী ফসল’ মিষ্টি কুমড়া লাভবান কৃষক
কুবির নতুন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এম এম শরীফুল করীম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২