কুমিল্লার
হোমনায় পৃথক দুর্ঘটনায় ২জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ১৪ মে সকালে
উপজেলার খোদেদাউদপুর গ্রামে ও পৌরসভার বাগমারা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে
বলে জানা যায়।
নিহত সাদেক মিয়া আছাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের
খন্দকার বাড়ীর রফিকুল ইসলামের ছেলে ও নিহত রুবেল মিয়া (২৮) কলাগাছিয়া
উত্তরপাড়ায় মো. রমজান মিয়ার ছেলে।
জানা যায়, নছিমন চালক রুবেল মিয়া
সকালে নিজের নছিমন দিয়ে বাড়ী থেকে বাঞ্ছারামপুর মুরগী আনতে যাবার পথে পৌর
সভার বাগমারা মোড়ের রাস্তায় পৌছলে হঠাৎ করে সামনে কুকুর পরে। কুকুরকে
বাঁচাতে গিয়ে নছিমন ব্রেক করলে- উল্টে গিয়ে মো. রুবেল মিয়ার উপরে পরলে তিনি
গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত
ঘোষণা করেন।
অন্যদিনে মোঃ সাদেক মিয়া ধানের বস্তা মাথায় নিয়ে বাড়ী ফেরার
পথে রাস্তায় পা পিছলিয়ে পরে যায় এবং মাথায় থাকা ধানের বস্তা ঘাড়ের উপর পরে
জ্ঞান হারায়। পরে তাকে স্বজনরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় উভয়ের বাড়ীতে শোকের
ছায়া নেমে আসে।
