নিজস্ব
প্রতিবেদক:“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”
প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬
উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত
হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা
ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান। তিনি বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়, বরং
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও সামাজিক
গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে।
এ
সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আলী রাজিব মাহামুদ মিঠুন অতিরিক্ত জেলা
প্রশাসক, তারেক সালমান সহকারি পরিচালক সমাজসেবা অধিদপ্তর, ফারহানা আমিন
সহকারি পরিচালক সমাজসেবা অধিদপ্তর।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মো
সাইদুজ্জামান কনসালটেন্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুমিল্লা.
মোহাম্মদ মনিরুজ্জামান সহকারি পরিচালক এনডিডি ট্রাষ্ট লাকসাম, নাজনিন
ফারহানা দোলন স্পিচ থেরাপিষ্ট লাকসাম। এ সময় উপস্থিত ছিলেন সরকারি
কর্মকর্তা, সমাজসেবক, প্রয়াস স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অটিজমে আক্রান্ত
শিশুদের অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
পরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের
আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, কুমিল্লা। এতে সহযোগিতা করে
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র,
কুমিল্লা।
