বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
রিকশাচালক হত্যা: সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেফতারদেখিয়েছেন আদালত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:২৫ এএম |


জুলাই আন্দোলনে রিকশাচালক রিপন হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)  জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য জানান।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন গত ১১ মে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার। 
এ দিন শুনানিকালে জাহাঙ্গীর আলমকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
মামলার বিবরণ থেকে, জুলাই আন্দোলনের শেষ দিন  ৫ অগাষ্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আক্রমণ করে এবং  এলোপাতারি গুলি ছোড়ে। আসামিদের ছোড়া গুলি রিপনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ অগাস্ট মারা যান রিপন।  
এ ঘটনায় ওই বছরের ২৮ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্তি শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২