বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
ব্যাংকের টাকায় বিদেশ সফরে নিষেধাজ্ঞা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:১৬ এএম |



আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত দেশে-বিদেশের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি অফিস নির্দেশনা জারি করেছে। এতে  সই করেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউর রহমান খান।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে দেশে ও বিদেশে আয়োজিত কোনও ধরনের প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না।
এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণকারী কিংবা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহকারী কোনও প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশে চুক্তিবহির্ভূত প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপেও অংশগ্রহণ করা যাবে না।
তবে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ এর অনুমতি সাপেক্ষে দেশে আয়োজিত কোনও সেমিনার বা আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বক্তা বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনও ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের সঙ্গে স্বার্থের সংঘাত সৃষ্টি হতে পারে-এমন সব ধরনের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে সম্মানীর বিনিময়ে অংশগ্রহণ থেকে কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২