বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ইয়াবা মটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:১৬ এএম |


ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৯৯০ পিস ইয়াবাসহ মো. মিজান (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হরিমঙ্গল বড়বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনায় সুনির্দিষ্টগোয়েন্দা তথ্যের ভিত্তিতে শশীদল বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক দেড়টার দিকে হরিমঙ্গল বড়বাড়ি নামক স্থানে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এসময় মোটরসাইকেল থেকে ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালক মিজানকে আটক করা হয়।
আটক মো. মিজান উপজেলার হাসনাবাদ গ্রামের মো. ধনু মিয়ার ছেলে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।
আটক ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে (মামলা নং-১৮, তারিখ: ১২ মে ২০২৬)। বিজিবি আরও জানায়, এই মাদক চক্রের সঙ্গে জড়িত আরও দুইজন আসামি বর্তমানে পলাতক রয়েছে, যাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২