ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১১ মে) উপজেলার বিভিন্ন স্থানে
পুলিশি অভিযানের পর এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
দণ্ডপ্রাপ্ত
ব্যক্তিরা হলেন- উপজেলার সিদলাই গ্রামের মো. ফুল মিয়ার ছেলে মো. মাসুদ
রানা (৪০), আসাদনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. সোহেল (২৭) এবং ধানদৌল
গ্রামের আব্দুল কাদেরের ছেলে সিরাজুল ইসলাম (৪৫)।
আদালত সূত্রে জানা
যায়, সোমবার দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায়
মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবনরত অবস্থায় ওই
তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করলে তারা
নিজেদের দোষ স্বীকার করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় ম্যাজিস্ট্রেট মো. মাসুদ
রানাকে ২ মাস এবং মো. সোহেল ও সিরাজুল ইসলামকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড
প্রদান করেন।
গতকাল সোমবার (১১ মে) সকালে দণ্ডপ্রাপ্ত আসামিদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ
বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের
এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। সমাজকে মাদকমুক্ত করতে এবং
জনস্বার্থে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদক কারবারি বা সেবনকারী-কাউকেই ছাড় দেওয়া হবে না।"
